শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে অঞ্জনা হত্যার বিচারের দাবীতে নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়ার্টারে অঞ্জনা রানী নম’র হত্যাকান্ডের মামলা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজ। গতকাল মঙ্গলবার বিকালে শহরের নতুন বাজার মোড়ে বিশিষ্ট রাজনীতিবিদ সাহেব আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা অলিউর রহমানের পরিচালনায় বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, কমরেড চৌধুরী ফয়সল শোয়েব, পৌর কাউন্সিলর সুন্দর আলী, কমান্ডার এমএ খালেক, আহমদ ঠাকুর রানা, মাওঃ আব্দুর রকিব হক্কানী, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শাহীন আহমদ চৌধুরী, রঞ্জু দেব, নুরুজ্জামান, আজমল আহমদ, তপন মালাকার, খোকন মিয়া, সাইদুর, রিপন চৌধুরী, সাব্বির আহমদ শুভ প্রমূখ।
বক্তাগণ বলেন, নিরীহ অঞ্জনা হত্যাকারীদের ফাঁসির দাবীতে এবং বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এই আন্দোলনের ফসল হিসেবে নবীগঞ্জ থানায় হত্যা মামলা রেকর্ড হয়েছিল। আজ স্থানীয় কিছু নেতা এবং জনপ্রতিনিধি আমাদের ব্যানার ব্যবহার করে মোটা অংকের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। তারা ওই নাগরিক সমাজকে কলংকিত করে সমাজে কুলাঙ্গার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এ সব কুলাঙ্গার ও অর্থলোভী দালালদের কবল থেকে সচেতন থাকার জন্য নবীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বিগত ১৬ আগষ্ট শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন প্রধান সহকারী সজল চন্দ্র দেবের হাসপাতালের ডক্টরস কোয়ার্টারস্থ বাসভবন থেকে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের নিরীহ গৃহপরিচারিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com