সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান রুমনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাত সাড়ে ১১টায় চুনারুঘাট শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, বিগত ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে এডঃ মাহবুব আলীকে  চুনারুঘাট-মাধবপুর আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন পাওয়ার পর মাহবুব আলী নিজ নির্বাচনীয় এলাকা চুনারুঘাট শহরে আসলে তার গাড়ী বহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আব্দুল মন্নান রুমনকে আসামী করা হয়। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় রুমনকে গ্রেফতার করে।
এদিকে রুমনকে গ্রেফতারের ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি রুমনের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com