শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর আবাসিক এলাকার একটি সড়ক দীর্ঘদিন ধরে খোলা ড্রেনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ড্রেন নির্মাণের কাজ করতে সড়কের পাশের স্লিপার তুলে ফেলা হলেও দীর্ঘ সময়েও তা পুনঃস্থাপন বা মেরামত করা হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সরেজমিনে দেখা যায়, শহরের এ বি ব্যাংকের পেছন দিয়ে বাইপাস সড়কের সঙ্গে সংযুক্ত সড়কটির এক পাশে দীর্ঘ অংশজুড়ে ড্রেন খোলা অবস্থায় রয়েছে। ড্রেনের পাশের মাটি ভেঙে গেছে এবং কোথাও কোথাও সড়কের অংশও সরু হয়ে পড়েছে। এর পাশ দিয়েই প্রতিদিন রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
ছবিতে দেখা যায়, একটি রিকশা খোলা ড্রেনের একেবারে পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। সামান্য অসাবধানতা কিংবা যানবাহনের ভারসাম্য নষ্ট হলেই ড্রেনের মধ্যে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও পথচারীদের জন্য স্থানটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেনের কাজের সময় সড়কের পাশের স্লিপার তুলে নেওয়া হয়। কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সেটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
তাদের অভিযোগ, কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার পর ব্যবস্থা নেওয়ার অপোয় যেন কর্তৃপক্ষ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করলেও খোলা ড্রেনটি দেখার যেন কেউ নেই।
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত খোলা ড্রেনটি নিরাপদভাবে ঢেকে দেওয়া এবং সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হোক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখার বিষয়টিও খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com