সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক ভবন ও দেয়ালে সাটানো পোস্টার ব্যানার ও লিফলেট অপসারণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরএলাকার বিভিন্ন সড়ক, ভবন ও দেয়ালে সাটানো পোস্টার, ব্যানার ও লিফলেট অপসারণ করা শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী গতকাল সোমবার থেকে এ অপসারণ কাজ শুরু করা হয়। গত রবিবার হবিগঞ্জ পৌর এলাকায় হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ব্যাপকভাবে মাইকিং করা হয়। মাইকিংয়ে শহরের দেয়াল, সরকারী-বেসরকারী স্থাপনা ও গুরুত্বপূর্ন স্থাপনায় পোষ্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট সাটানো হতে বিরত থাকতে আহবান জানানো হয়। সাথে সাথে নিজ নিজ সাটানো প্রচারনা সড়িয়ে নিতে বলা হয়। ওই মাইকিংয়ে আরো বলা হয়, ব্যানার, ফেস্টুন, তোড়ন, পোস্টার, লিফলেট ইত্যাদি সাটানোর ফলে শহরের স্বাভাবিক সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে। এছাড়াও যানজট, ফুটপাতে চলাচল ও ড্রেনের পানি নিস্কাশনে এ সকল উপকরণ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘোষনায় শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com