বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কৃষি প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছর এবং খরিপ-২/২০২৬-২৭ মৌসুমকে কেন্দ্র করে গ্রীস্মকালীন শাক-সবজি ও উচ্চফলনশীল রোপা আমন আবাদের প্রসারে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রোপা আমন ধান এবং লেবুসহ বিভিন্ন প্রকার গাছ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি অফিসার ফজলুল হক চৌধুরী মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, ইউপি সদস্য সুজন মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাগর আহমেদ, সদস্য মোঃ হাসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের হাতে সরকারি এই প্রণোদনার উপকরণ তুলে দেন। উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করা এবং গ্রীস্মকালীন সবজি চাষে উৎসাহিত করার লক্ষ্যেই সরকারি এই সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com