মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটের সাবেক ভাইস চেয়ারম্যান কাইয়ুম তরফদারের স্মরণে শোক সভা

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ও আদমপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মরহুম মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ মে শনিবার সকাল ১১ টায় চুনারুঘাট উত্তর বাজার (পীরের বাজার) রুমা কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আব্দুল জাহির মেম্বার এর সভাপতিত্বে ও কাউসার আহমদ রুবেল এর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ সারোয়ারে আলম গোলাপ, সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ খান, জেলা সেক্রেটারী কাজী মাওলানা আব্দুল খায়ের শানু, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল মোস্তফা, মুফতি মুসলিম খান, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, মাওলানা মোঃ ফজলুল হক, এডভোকেট নাজমুল ইসলাম বকুল, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মাওলানা মোশাহিদুল ইসলাম, উপজেলা যুবসেনা সভাপতি আজিজ ইকবাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। পরে মাওলানা মোঃ ফজলুল হককে সাধারণ সম্পাদক করে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর শূন্য পদপুরন করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া মরহুম মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার এবং আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াসহ মরহুমগনের রুহের মাগফেরাত কামনা করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com