বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের অন্যান্য ঘরবাড়ি। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার শাহজিবাজার দরগা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শাহজিবাজার দরগা গেইট এলাকার মামুনুর রশীদ ভুইয়ার বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত দাউদাউ করে জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় আগুন আশপাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়েনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com