বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, এতে সরকারের প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই। তবে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ধান কাটার মৌসুমে হারভেস্টার মেশিন পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, শ্রমিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে ইটভাটা ও চা বাগানের শ্রমিকদের সম্পৃক্ত করে সম্মিলিতভাবে ধান কাটার কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া জেলা প্রশাসক বাহুবলকে একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ উপজেলায় এখনো পর্যটন খাতের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করে বাহুবলকে দেশের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানে উন্নীত করার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা প্রশাসন ও জনগণের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com