বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বা পড়া হয়েছে

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে ॥ দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যখন অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে, ঠিক সেই সময় প্রবাসীদের কঠোর পরিশ্রমে অর্জিত অর্থই হয়ে উঠছে স্বস্তির বড় উৎস। সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে, আর এতে যুক্ত হচ্ছে দেশের নতুন নতুন জেলা। যার মধ্যে হবিগঞ্জ অন্যতম। হবিগঞ্জ জেলায় চলতি অর্থ বছরে জুলাই-জানুয়ারি সময়ে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ২ কোটি ২ লাখ ৯০ হাজার ডলার বেশি। এই বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত হবিগঞ্জের প্রবাসীরা নিয়মিতভাবে বৈধ পথে দেশে অর্থ পাঠাচ্ছেন। তাদের পাঠানো এই রেমিট্যান্সের ওপর নির্ভর করেই জেলার অসংখ্য পরিবার তাদের জীবনযাত্রার মান উন্নত করছে। ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে স্থানীয় বাজারে লেনদেন বেড়েছে, বাড়ছে বিনিয়োগও। বিশেষ করে আবাসন, ছোট ব্যবসা ও কৃষিখাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সারা দেশে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড এবং টানা কয়েক মাস ধরে তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাহ বজায় থাকা থেকে বোঝা যায়, প্রবাসীরা আগের তুলনায় আরও বেশি আস্থা নিয়ে বৈধ চ্যানেলে অর্থ পাঠাচ্ছেন। এদিকে আশার কথা, আগে দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন নতুন নতুন জেলা রেমিট্যান্স প্রবাহে যুক্ত হচ্ছে, যা সামগ্রিক অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে। বিভিন্ন জেলায় রেমিট্যান্স বৃদ্ধির বিস্তার একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগে যেখানে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, সেখানে চলতি বছরের মার্চ মাসে সেই রেকর্ড ভেঙে ৩৭৫ কোটি ডলারের নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশের ইতিহাসে এক মাসে এত পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাব অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ১০ শতাংশ বেড়েছে।
এছাড়া, গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত টানা চার মাস ধরে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। যেসব জেলায় রেমিট্যান্স বেড়েছে: বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের হবিগঞ্জ ও সিলেট, রাজশাহী বিভাগের পাবনা, ময়মনসিংহ বিভাগের জামালপুর, খুলনা বিভাগের বাগেরহাট ও সাতক্ষীরা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, শরীয়তপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, লক্ষ্মীপুর এবং বরিশাল বিভাগের ভোলা জেলায় প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে বলেন, ‘বৈধপথে রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। হুন্ডির দৌরাত্ম্য কমে যাওয়া এবং ব্যাংকিং চ্যানেলের ডলারের দামের সঙ্গে খোলাবাজারের ব্যবধান কমে আসায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com