বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখল বেদখলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামী হেলাল মিয়াসহ ৩ জনকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত হেলাল মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অপর ২ জন হলো নাসির মিয়া ও মাসুম মিয়া। তারা উভয়ই করগাওঁ ইউনিয়নের বেগমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়, মঞ্জুর মিয়া হত্যাকান্ডের পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে হণ্যে হয়ে খোঁজে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামী হেলাল মিয়া, তার সহযোগি নাসির মিয়া ও মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার ৫ ঘন্টার ব্যবধানে পুলিশ আরও ২ জনকে সিলেট থেকে গ্রেফতার করে। এ পর্যন্ত উক্ত হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারী জায়গা দখল-বেদখল নিয়ে (১৯ এপ্রিল) গত রবিবার সকালে আসামী হেলাল মিয়ার নেতৃত্বে একদল লোক খলিলুর রহমানের বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে খলিলুর রহমানের কলেজ পড়-য়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com