স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা বিজিবি সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির টহলদল সিন্দুরখান চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একইদিন সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এছাড়া গত ২২ এপ্রিল রাতে মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। জব্দকৃত সকল মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।