বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এরমধ্যে উক্ত অফিসের কিছু প্রভাবশালী প্রশিক্ষক ও সদস্যদের খুটিঁর জোর নিয়ে প্রশ্ন উঠেছে। গেল জাতীয় নির্বাচনে আনসার সদস্যদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এলাকার প্রভাবশালি গংরা। যার সাথে তৎকালীন কর্মকর্তারও জড়িত।
বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলায় প্রায় ৫৫ জন কমান্ডার রয়েছেন সরকারী ভাতাভুক্ত। সদস্য রয়েছে কয়েক হাজার। কিন্তু জাতীয়-স্থানীয় নির্বাচন, বিভিন্ন পূজা মন্ডপে ডিউটিতে লোক নিয়োগের সময় চলে টাকার বানিজ্য। বর্তমানে উক্ত আনসার ভিডিপি অফিসে সাধারণ সদস্যদের ও প্রভাবশালিদের দাপুটে কমান্ডারগণ তটস্থ। টাকা ছাড়া কোন সদস্যদের ডিউটিতে নেয়া হয় না। এছাড়া কিছু প্রভাবশালি মিলে জাল সার্টিফিকেট তৈরী করে তাদের পছন্দের লোকদের ডিউটি দেয়া হয়। এতে প্রকৃত আনসার সদস্যরাও টাকা না দেয়ায় ডিউটি থেকে বঞ্চিত হয়। খোজঁ নিয়ে জানা গেছে, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ১১৬টি কেন্দ্রে ১ হাজার ৫০৮ জন আনসার সদস্য ডিউটি করেন। এরমধ্যে শুধুমাত্র প্রভাবশালি গংরা সিন্ডিকেট করে তৎকালীন ভিডিপি অফিসের কর্মকর্তা ও প্রশিক্ষকদের ম্যানেজ করে প্রায় ৭/৮ শত সদস্যদের কাছ থেকে ১/২ হাজার টাকা করে নিয়ে ডিউটি দেন। ফলে ডিউটির নামে হাতিয়ে নেয়া হয়েছে ৮/১০ লাখ টাকা। যার ভাগ নেন আনসার কর্মকর্তা, প্রশিক্ষক ও গংরা। এক কথায় টাকা দিলে ডিউটি আাছে, না দিলে ডিউটি নাই। এই নীতি নিয়ে চলছে আনসার ভিডিপি অফিস। দীর্ঘদিন ধরে নবীগঞ্জ আনসার ভিডিপি অফিসের দুর্ণীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচন ছাড়াও দুর্গা পুজাসহ বিভিন্ন পুজা বা উৎসবে আনসার সদস্যদের ডিউটি করতে হলেই দিতে হয় টাকা। এ ব্যাপারে জাতীয় নির্বাচনে ডিউটি করা আনসার সদস্য ফরিদা বেগম জানান, সে ২২ জন সদস্য ডিউটিতে দিতে গিয়ে আনসার সদস্যের নিকট জনপ্রতি ১ হাজার করে ২২ হাজার টাকা প্রদান করেন। আনসার সদস্য সবুর মিয়া বলেন, উপজেলা আনসার ভিডিপি অফিস এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। টাকা ছাড়া কোন ডিউটি দেয়া হয় না। শুধু টাকারই খেলা। এ ব্যাপারে তাদের প্রশ্ন করলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কোন সদস্য এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com