বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনার ত্রিলোক কান্তি বিজন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সুফি মিয়া, সফিকুল ইসলাম সফিক, সেলিম চৌধুরী ও মাহবুবুল আলম শাহজাহান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট রহমত এলাহী, মাসুদ করিম আখঞ্জি তাপস, জসিম উদ্দিন, মোস্তফা মিয়া ও আবুল ফজল।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৭০৪ জন। শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com