বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশে ন্যায় ও সমতার ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না এবং কেউ অন্যায় করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।”
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য সৈয়দ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমি সকলের প্রতিনিধি। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। কেউ অফিসে গিয়ে ফাইল নিয়ে অযথা টানাটানি করবেন না, প্রশাসনের ওপর অপ্রয়োজনীয় প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না। এতে সুশাসন ব্যাহত হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা ন্যায়ভিত্তিক বণ্টনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করতে চাই। সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এমপি ফয়সল বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি খাতে সহায়তা, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান, পৌর বিএনপি সভাপতি আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com