শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছে। থেমে নেই। এতে করে শহরবাসী আতংকে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে কালেক্টরেট ববন ক্যাম্পাস ও শিল্পকলা একাডেমির ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে কাউকে পায়নি। এর আগে কিশোর গ্যাংয়ের উৎপাতে শুরু হওয়ায় পুলিশ বাদি হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় ৪ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। আেেত তাদের উৎপাত কমলেও নতুন করে কিশোর গ্যাংয়ের সদস্যরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষ ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের দুই প্রধান ফটকে সাইনবোর্ড টানানো হয়েছে। এতে লেখা আছে সন্ধ্যা ৭টার পর বহিরাগত কেউ কালেক্টরের ভবন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, ফুটেজ দেখে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ সতর্ক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com