বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে যানজট নিরসন, অবৈধভাবে মাটি উত্তোলনরোধে প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় যানজট নিরসন, অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর যৌথবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামের নেতৃত্বে বাহুবল বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যান চলাচলে বাধা সৃষ্টি ও অবৈধ দখলের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
একইদিন বিকেলে মিরপুর, লামাতাসি ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধ, নির্বাচনকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা আনয়ন ও নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৭টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম জানান, আজ (গতকাল) প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত না হলে নিয়মিত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এই অভিযানে যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com