সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার ও ১০নং দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৩০৬ টাকা নির্ধারিত থাকলেও তা অতিক্রম করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। এ অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারায় দেবপাড়া বাজারের কথা ট্রের্ডাস (প্রো: আজিজুর রহমান)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।
ভোক্তাদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা যদি মেমো দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। এ সময় তিনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com