মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাস চাঁপায় এক মহিলা নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মহাসড়কের মাধবপুর সদরের তিতাস হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিলা নাম বিসমিল্লাহ খাতুন। তিনি লোহাইদ গ্রামের খেলু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিসমিল্লাহ খাতুন ওই স্থানে রাস্তা পারাপারের সময় ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস তাকে চাপা দেয়। সাথে সাথে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।