বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

তারেক রহমানের সঙ্গে বৈঠকেও হয়নি সুরাহা ॥ হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ছেন শেখ সুজাত

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। তবে এ সাক্ষাতে নির্বাচনী বিষয়ে কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। সাক্ষাৎ শেষে শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন।
গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে তারেক রহমান শেখ সুজাত মিয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তবে শেখ সুজাত মিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। সাক্ষাৎ শেষে হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে নবীগঞ্জ ও বাহুবলের মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু দলের কাছে জনগণের আশা-আকাঙ্া, ভালোবাসা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন হয়নি বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, তারেক রহমান তাঁর রাজনৈতিক নেতা। তিনি ডেকেছেন বলেই ঢাকায় গিয়ে সাক্ষাৎ করেছেন। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশে দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। সেই ত্যাগের বিষয়টিও তিনি এবারের সাক্ষাতে তুলে ধরেছেন। শেখ সুজাত মিয়া জানান, নির্বাচন করার ব্যাপারে তিনি তাঁর সিদ্ধান্তে অটল রয়েছেন। জানা গেছে- আজ রবিবার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সভা করে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করবেন শেখ সুজাত মিয়া। এদিকে শেখ সুজাত মিয়ার নির্বাচনে থাকার সিদ্ধান্তে হবিগঞ্জ-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com