সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনন্দপুরের যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আব্দুল মোহিত রাজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে রিয়াদের ইয়াসমিন এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে লরির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত যুবকের নাম আব্দুল মোহিত রাজন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের নূর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোপায়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মন্নান জানান, রাজনের সহকর্মী ব্রাহ্মণবাড়িয়ার একজন মরদেহ দেশে আনার উদ্যোগ নিয়েছেন। বিষয়টি আমি প্রশাসনকে অবগত করবো। ২০২৪ সালের জুলাই মাসে রাজন বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র একমাস পরই ২১ আগস্ট জীবিকার সন্ধানে তিনি সৌদি আরব চলে যান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সানিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে খোঁজ নিয়ে দেখবো। যদি এমন হয় তবে আমাদের তরফ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com