সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জে নবাগত ডিসি-এসপির সাথে জামায়াতের ৪ এমপি প্রার্থীর সাক্ষাৎ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নবাগত ডিসি-এসপির সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ এমপি প্রার্থী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমানের নেতৃত্বে জেলার ৪টি আসনের এমপি প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মোঃ শাহজাহান আলী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শেখ জিল্লুর রহমান আযমী, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাংবাদিক অলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।
নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি, শান্তিশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন তারা।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন ৪ এমপি প্রার্থী।
নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতা বজায় রাখা, সকল রাজনৈতিক দলের প্রার্থীদের সমান সুযোগ প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন নবাগত পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com