বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ॥ সরকারকে জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড পরিহার করার আহবান

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড পরিহার করার আহবান জানানো হয়েছে। গতকাল রবিবার বিকালে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের খোয়াই মুখ পয়েন্টে সমাবেশ করে জেলা বামজোট। বিদেশিদের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম নিউমুরিং, পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পায়তারা বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বাম জোটের নেতা ও বাসদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং সিপিবি নেতা কমরেড রঞ্জন কুমার রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাম জোট নেতা কমরেড পীযুষ চক্রবর্তী, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য এবং জাতীয় স্বার্থে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হবিগঞ্জ জেলা সদস্য সচিব কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কমরেড শফিকুল ইসলাম। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, কমরেড ফয়সল আহমেদ, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আজমান আহমেদ, শ্রমিক নেতা সামছুর রহমান, পলাশ আহমেদ চৌধুরী প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com