শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে সেচের অভাবে অনাবাদি ২৫০ ক্ষের বোর জমি

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দীঘলবাগ গ্রামে সেচের অভাবে প্রায় ২৫০ ক্ষের বোর জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এনিয়ে সাধারণ কৃষকগণ পড়েছেন চরম বিপাকে।
স্থানীয় সূত্র জানায়, ২০২১ সন থেকে ২০২৩ ইং সন পর্যন্ত গ্রামের কৃষকদের অনুমতিক্রমে ইরিগেশন প্রজেক্ট নামে প্রায় ৩ বছর পরিচালনা করেন দিঘলবাগ গ্রামের মৃত সুকুমার দাশের পুত্র সুকেন্দ্র চন্দ্র দাশ। ৩ বছর মাঠ পরিচালনা করতে গিয়ে তিনি নানান অনিয়মের করেন। এতে সাধারণ কৃষকগনণ ক্ষিপ্ত হয়ে উঠে। তোপের মুখে পড়ে সুকেন্দ্র চন্দ্র দাশ সেচ্ছায় গ্রামে বৈঠক ডেকে মাঠ গ্রামবাসীর কাছে হস্তান্তর করে। এরপর গ্রামের কৃষকগন ২০২৪ সনের শুরুতে একই এলাকার গৌরপদ দাশকে দায়িত্ব দেন। গৌরপদ দাশ যখন মাঠ পরিচালনা করছিলেন তখন বাধা হয়ে উঠে সুকেন্দ্র দাশ। তিনি বিএডিসি বরাবর একটি অভিযোগ দায়ের করলে বিএডিসি অফিস থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়। তদন্ত কর্মকর্তা গৌরপদ দাশকে বর্তমান মাঠের দায়িত্ব বুঝিয়ে দেন।
সূত্র জানায়, দীঘলবাগ গ্রামে পার্শ্ববর্তী স্থানীয় হাওড়ে প্রায় ২৬০ ক্ষের ধান জমি আছে। ওই জমিতে চাষাবাদ করে শত শত সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে জিবিকা নির্বাহ করে থাকেন। গত বছর কৃষকগণ মাঠে সময় মতো পানি সেচ, হাল, সার, বীজ রোপন করতে না পেরে প্রায় ৫/৬ লক্ষ টাকার অধিক ক্ষতিগ্রস্ত হন। এ তারা সুকেন্দ্র চন্দ্র দাশকে দায়ী করেন। সম্প্রতি সুকেন্দ্র চন্দ্র দাশ গ্রামবাসীর সাথে কোন যোগাযোগ না করেই জোরপূর্বক মাঠে বিদ্যুৎ সংযোগ নেয়ার চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গ্রামের সবিনয় দাস, অবিরম দাস, সোহেল দাস, সহ ৪/৫ জন মাঠে ড্রেন খুড়তে গেলে সুকেন্দ্র চন্দ্র দাশ সঙ্গীয় কয়েকজনকে নিয়ে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে সুকেন্দ্র চন্দ্র দাশ সদর হাসপাতালে ভর্তি হন।
গতকাল সরজমিনে গেলে ওই এলাকার বসন্ত দাস, সুদাম দাস, অমি দাস, অনিল দাস, বাবলু দাস, নৃপন্দ্র দাস, দিলীপ দাস, রবিন্দ্র দাস গং অর্ধশতাধিক কৃষক উপস্থিত হয়ে প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com