বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাওঃ আসাদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ॥ চম্পকনগরকে ৪ গোলে হারিয়ে কলিমনগর জয়ী

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মরহুম মাওলানা আসাদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় খেলায় গতকাল মঙ্গলবার বিকেলে কলিমনগর ফুটবল একাদশ সায়েস্তাগঞ্জ ৪-০ গোলে চম্পকনগর ফটবল একাদশকে পরাজিত করেছে। মাধবপুর স্পুটিং ক্লাবের উদ্ধোগে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে বিকেল সাড়ে তিনটায় খেলাটি শুরু হয়। খেলার প্রথমার্ধে কোন দলই লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়নি। দ্বীতিয়ার্ধের প্রথম থেকেই কলিমনগর একাদশ একেরপর এক আক্রমনে বিধ্বস্ত করে তুলে চম্পকনগর একাদশকে। তারা একে একে ৪টি গোল আদায় করে নেয় চম্পকনগর একাদশের বিরুদ্ধে। খেলা পরিচালনা করেন মোঃ প্রক্রিয়া। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রহম আলী, তাজুল ইসলাশ, এরশাদ আলী প্রমুখ। এর আগে গত শুক্রবার টুর্নামেন্টের উদ্বোদন করেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ মাহবুব আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com