রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

লস্করপুরে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ ক্ষমতার মোহে আওয়ামীলীগ গুলি করে মানুষ হত্যা করেছে

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ক্ষমতার মোহে আওয়ামীলীগ গুলি করে মানুষ হত্যা করেছে। তারা ভেবেছিল, নির্বিচারে মানুষ হত্যা করেই ক্ষমতায় থেকে যাবে। কিন্তু ২ হাজারের বেশি মানুষকে হত্যা করেও আওয়ামীলীগের শেষ রক্ষা হয়নি। সারা বাংলাদেশে মানুষ যখন রাস্তায় নেমে আসলো তখন জনরোষ থেকে বাঁচতে আওয়ামীলীগ দেশ ছেড়ে পালাতে বাঁধ্য হয়েছে। আওয়ামীলীগের দম্ভ মহান আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আওয়ামীলীগের মধ্যে এতটা দম্ভ তৈরী হয়েছিল, কখন যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তা বুঝতেই পারে নাই। তিনি গতকাল রবিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- বিএনপি আর দুনীতি এক সাথে চলতে পারবে না। কোনো অন্যায়কারী, দুর্নীতিবাজের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি ৩ বার হবিগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছি, প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন করেছি, আওয়ামীলীগ আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা গায়েবী মামলা দিয়েছে, কিন্তু কোনো দুর্নীতির মামলা দিতে পারে নাই। কারন কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই। ভবিষ্যতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না, কাউকে দুর্নীতি করতেও দিব না। তিনি বলেন- আওয়ামীলীগ চেয়েছিল জোর করে সারাজীবন মতায় থাকবে, জনগণের সম্পদ লুটেপুটে খাবে, ভিন্ন মতের মানুষকে ইচ্ছা করলেই জেলে পাঠাতো, ইচ্ছা করলেই গুম করতো, হত্যা করতো। তাদের নির্যাতনে গত ১৭ বছর অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক বোন তার ভাই হারিয়েছে, অনেক সন্তান তার পিতা হারিয়েছে, অনেক পিতা তার সন্তান হারিয়েছে, এর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ। জি কে গউছ বলেন- আওয়ামীলীগের ভয়ে মানুষ ঘরে ঘুমানোর সাহস হারিয়ে ফেলেছিল। আওয়ামীলীগের নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আওয়ামীলীগের নিকট কোনো ধর্মের মানুষই নিরাপদ ছিল না। প্রত্যেক ধর্মের মানুষ আওয়ামীলীগের দ্বারা অপমানিত হয়েছে, অপদস্ত হয়েছে। আওয়ামীলীগ জাতির সাথে তামাশা করেছে, দেশের মানুষকে অবজ্ঞা করেছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আওয়ামীলীগ মানুষকে মানুষ মনে করেনি। সেই আওয়ামীলীগের লোকজন এখন হাটে ঘাটে, মসজিদ মন্দিরে কোথাও দাঁড়িয়ে কেউ বলতে পারে না আমি আওয়ামীলীগ করি।
তিনি বলেন- আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, এটাই ছিল আওয়ামীলীগের রাজনীতি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব। বিএনপি শুধু বিএনপির জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য।
জি কে গউছ বলেন- বিএনপি মতায় গেলে মাদকমুক্ত দেশ গড়বে। দেশের বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করবে। কর্মস্থানের মাধ্যমে যুবকদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের কাদে চাপিয়ে দিতে হবে। তাহলেই আমাদের যুব সমাজকে মাদক থেকে দুরে রাখা সম্ভব হবে।
পীরজাদা সৈয়দ ফজলে এলাহী শামছুদ্দুহা’র সভাপতিত্বে এবং মোঃ আলমগীর হোসাইন জুমন ও আরিফুল ইসলাম আরজতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা বিএনপি নেতা মহিবুর রহমান শাহিন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com