বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কোরান মাদ্রাসা ও এতিখানা নবীগঞ্জে অধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে হত্যার হুমকী

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কোরান মাদ্রাসা ও এতিখানার দায়িত্ব প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষকে বুঝিয়ে না দিয়ে হত্যার হুমকী দেয়ার অভিযোগ এনে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার দুর্ভলপুর গ্রামের মোহাম্মদ আব্দুল হাদী বানী বাদী হয়ে গত ১০ নভেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হচ্ছেন- সাদুল্লাহপুর গ্রামের মোঃ আব্দুল মুহিত চৌধুরী (৪৫) ও তার স্ত্রী সাকিরা বেগম (৪০)।
আরজিতে বলা হয়, মোহাম্মদ আব্দুল হাদী বানী ২০১১ সনের ১ জানুয়ারী আল-কোরআন মেমোরাইজিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। এই প্রতিষ্টানের প্রিন্সিপালের দায়িত্ব তিনি নিজেই পালন করেন। এরই মাঝে এলাকার লন্ডন প্রবাসী আব্দুল হালিম চৌধুরী তার প্রতিবন্ধি ছেলে আাব্দুল্লাহ ইসমাইলের নামে প্রতিষ্টানটির নামকরনের আব্দার করেন। এতে তিনি রাজি হয়ে ‘আল-কোরআন মেমোরাইজিং সেন্টার’ এর নাম পরিবর্তন করে “আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কোরান মাদ্রাসা ও এতিখানা” নাম করণ করেন। এবং ওই এতিমখানার সভাপতি হিসেবে মনোনীত করা হয় লন্ডন প্রবাসী আব্দুল হালিম চৌধুরীর ভাতিজা মোঃ আব্দুল মুহিত চৌধুরীকে।
২০২৪ সনের শেষের দিকে প্রিন্সিপাল মোঃ আব্দুল হাদী বানী অসুস্থ হয়ে পড়েন। তাঁর ১টি কিডনী নষ্ট হয়ে যাওয়ার ২০২৪ সনের ১ সেপ্টেম্বর কিডনী প্রতিস্থাপন করেন। এ সময় প্রায় ৮ মাস ঢাকা অবস্থান করেন। ওই সময় মোঃ আব্দুল মুহিত চৌধুরীকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দিয়ে যান। এ সুযোগে মোঃ আব্দুল মুহিত চৌধুরী সঙ্গীয়দের নিয়ে মাদ্রাসাটি দখল করে ফেলে। এ সময় শিক্ষক কোয়ার্টার থেকে ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চিকিৎসা শেষে মোঃ আব্দুল হাদী বানী এলাকায় এসে মাদ্রাসা দখলের বিষয়টি দেখে হতবাক হয়ে যান। এমনকি তিনি মাদ্রাসায় প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয়া হয়। বিষয়টি তিনি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন।
এক পর্যায়ে গত ৩১ অক্টোবর লুট করে নেয়া মামলামাল, মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত কাগজপত্র এবং মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব নিকাশসহ সবকিছু বুঝিয়ে দিতে বললে আব্দুল মুহিত চৌধুরী অস্বীকার করেণ। এ সময় তার সাথে দূর্ব্যবহার করে হত্যার হুমকী দেয়া হয়।
মোঃ আব্দুল হাদী বানী দাবী করেন ইাতমধ্যে মাদ্রাসার প্রায় ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com