বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মশাজান-চৌমুহনী-কটিয়াদি সড়কের বেহাল দশা

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের মশাজান চৌমুহনী থেকে কটিয়াদি পর্যন্ত ২ কিলোমিটার সড়কটি এখন জনদুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানা-খন্দ। কোথাও ভাঙাপিচ, কোথাও কাদামাটি এরই মাঝে প্রতিদিন শত শত মানুষকে ঝুঁকি নিয়ে চলাচলকরতে হচ্ছে এই পথে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সদর উপজেলা ওআশপাশের কয়েকটি গ্রামের জন্য প্রধান যোগাযোগ পথ হলেও বছরের পর বছর এটি অবহেলিত। বর্ষার সময় খানাখন্দে পানি জমে ছোট ছোট পুকুরের মতো হয়ে যায়। তখন হেঁটে যাওয়া তো দূরের কথা, সিএনজি, মোটরসাইকেল, রিকশা বা অটোরিকশাচালানোও হয়ে পড়ে দুরূহ। আব্দুল হান্নান নামের এক বলেন, “এই রাস্তা দিয়েই বাজার, স্কুল, হাসপাতাল-সব জায়গায় যেতে হয়। বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলায়ভরে যায় চারপাশ। অথচ কেউ দেখার নেই।”একই কথা জানালেন স্থানীয় স্কুলছাত্রী সুমি আক্তার। তিনি বলেন, “প্রতিদিন স্কুলে যেতে জামা-কাপড় কাদা-মাটি হয়ে যায়। অনেক সময় পড়ে গিয়ে আঘাতও লাগে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মশাজান চৌমুহনী-কটিয়াদি সড়কটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। কয়েক বছর আগে আংশিক মেরামত করা হলেও টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই আবার ভেঙে যায়। এলাকাবাসীর দাবি তড়িঘড়ি করে নয়, টেকসই ভাবে পূর্ণাঙ্গসংস্কারের ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি উপজেলা পরিষদে আলোচনার জন্য তোলাহয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেরাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাসদিয়েছেন তারা। তবে ততদিন পর্যন্ত এই সড়ক ধরে প্রতিদিনেরকষ্ট যেন গ্রামবাসীর নিত্যসঙ্গী হয়েই রইল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com