সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন ইউপি চেয়ারম্যান মামুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সুফিয়া মতিন মহিলা কলেজে সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগী ছিল। এ রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে এগিয়ে এলেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন। নিজ উদ্যোগে ও এলজিইডির যৌথ অর্থায়নে উক্ত রাস্তাটি গত দু’দিন যাবত ইট, সুরকি ও সাদা বালু ফেলে সাধারণ মানুষের চলাচলে উপযোগী করে দেন। উক্ত রাস্তায় চলাচলরত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান আমরা দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো কোন ধরনের যানবাহন আসতো না একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো। তাই আমাদের ইউনিয়নের অভিভাবক, বিশিষ্ট সমাজসেবক ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন’র নিজ উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি মেরামত করে দেয়া হয়েছে। আমরা এই রাস্তায় চলাচলত সাধারণ মানুষ আমাদের ইউনিয়নের অভিভাবক মাহফুজুর রহমানের কাছে কৃতজ্ঞ। আমরা তার জন্য দোয়া করি। এ ব্যাপারে নিজ উদ্যোগে রাস্তা মেরামতকারী ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবত রাস্তাটি ভঙ্গুর হওয়ায় চলাচলে চরম দূর্ভোগের মুখে পড়েন। তাদের পাশে থেকে এই রাস্তাটি মেরামত করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই। পাশাপাশি বানিয়াচং উপজেলা প্রকৌশল অফিসকেও ধন্যবাদ জানাই আমার আহবানে সাড়া দিয়ে তারাও আমার পাশে দাঁড়িয়ে আমার ইউনিয়নের জনসাধারণের দূর্ভোগ লাগবে আর্থিকভাবে আমাকে সহযোগিতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com