সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নোয়াপাড়ায় ৪ দিনব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক উৎসব

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সহায়তায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে চার দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নোয়াপাড়ার সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণআরএফএল গ্রুপের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাক্ষার উদ্দিন এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা। ৪ দিনব্যাপী এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় শিক্ষার্থী, লেখক, শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী মানুষদের পদচারণায় জমে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় বইমেলা, আবৃত্তি, সংগীত, নাটক, নৃত্য এবং চিত্রাঙ্কনসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিল বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com