বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে মহানবমীর রাতে বৃষ্টি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীর সন্ধ্যায় ভারী বৃষ্টিতে ভিজেছে হবিগঞ্জ শহর। হঠাৎ বৃষ্টির কারণে দিনের ব্যস্ততা কমে গিয়ে সড়ক জুড়ে নেমে আসে সুনসান নীরবতা।
বুধবার (মহানবমীর দিন) সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে সাধারণ মানুষের চলাচল ছিলো একেবারেই সীমিত। সড়কগুলো ছিল ফাঁকা, দোকানপাটেও দেখা গেছে ক্রেতা শূন্যতা। স্থানীয়রা জানান, দিনের শুরুতে পূজামণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের ভিড় থাকলেও বৃষ্টির কারণে রাত ৯টার পর থেকে কমে আসে মানুষের আনাগোনা। এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিল শান্ত ও ফাঁকা পরিবেশ। তবে আবহাওয়া অনুকূলে থাকলে রাতের বেলায় পূজামণ্ডপগুলোতে আবারও দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com