বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী পানির বিল ও কর মেলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল থেকে হবিগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা। বুধবার সকাল ১০ টায় পৌরভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পৌর করমেলার উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ মোহাম্মদ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক । পানির বিল ও পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ, করদাতাগনের কর প্রদানে উদ্বুদ্ধকরন ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছরের মতো এবারও করমেলার আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মেলায় পানির বিল ও পৌর কর গ্রহণ করা হবে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান ‘পৌর করদাতাগন মেলায় ১০ শতাংশ রিবেটের সুযোগ পাবেন। সাথে সাথে পৌরসভার পক্ষ হতে পানির বিল পরিশোধকারী ও পৌর করদাতা হিসেবে দেয়া হবে সম্মাননা সনদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com