রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বানিয়াচঙ্গের কৃষক পরিবারে শিক্ষার আলোর ঝিলিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

সুকান্ত গোপ ॥ হবিগঞ্জ জেলা বাংলাদেশের শিক্ষা সমৃদ্ধ একটি জনপদ। এ জেলার অন্তর্গত বানিয়াচং উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সুনাম সর্বত্র। এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং। দিগ্বিদিক নতুন নতুন সৃষ্টিশীল কর্মে বানিয়াচং উপজেলার অবস্থান বাংলাদেশের অনন্য নজির। হবিগঞ্জ তথা বাংলাদেশে শিক্ষার আলোতে উজ্জ্বল দৃষ্টান্ত হয়তো হাতেগোনা কয়েকটি সমৃদ্ধশালী মহকুমার মধ্যে বানিয়াচং অন্যতম। শুধু শিক্ষার আলোতে নয়, কর্মজীবনেও ঐ আলোর ঝলকানিতে সফলতার দেখা মিলেছে এমন একটি সফল পরিবারের গল্প বাস্তবে দেখা মিলেছে। হবিগঞ্জ বানিয়াচং উপজেলার সাগর দিঘির পূর্ব পাড় এলাকার কৃষক মো: অনু মিয়া ও মোছা: আলেয়া বেগম দম্পত্তির ঘরে এমন ৫ সন্তান জন্মগ্রহণ করেন যারা বাংলাদেশের প্রতিষ্ঠিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শেষে কর্মজীবনে সফলতার মুখ দেখেছেন। কৃষক মো: অনু মিয়া ও রত্নগর্ভা মা মোছা: আলেয়া বেগম পরিবারে সফলতার সর্বশেষ পালক লেগেছে দম্পতির চতুর্থ সন্তান ড. মো: জাহাঙ্গীর আলম এর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করার মধ্য দিয়ে। মো: জাহাঙ্গীর আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর রচিত গবেষণার জন্য পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। গত ২৭ আগস্ট ,২০২৫ খ্রি. তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী সাক্ষরিত পত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্তর্গত ফলিত গণিত বিভাগের অধীনে মো.জাহাঙ্গীর আলমকে তাঁর রচিত “ঊভভবপঃ ড়ভ গধমহবঃরপ চধৎঃরপষবং ড়হ ইরড়সধমহবঃরপ ঋষঁরফ ঋষড়ি ঃযৎড়ঁময ঝঃৎবঃপযবফ ঈুষরহফৎরপধষ ঝঁৎভধপব” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হয়েছে। মো.জাহাঙ্গীর আলম প্রফেসর ড. মুহাম্মদ ফেরদৌস এর অধীনে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ড. মো: জাহাঙ্গীর আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর কম্পিউটার সাইন্স এন্ড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। আলম পরিবারের মেধাবী ৪ ভাই ও ১ বোন সবাই বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের সবার বড় ভাই মো. শামসুল আলম কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে আইসিডিডিআরবি এ কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরন করেন। দ্বিতীয় ভাই মো. জাহির আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে বর্তমানে শচীন্দ্র কলেজ এর দর্শন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। একমাত্র বোন সুরভী আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং সবার ছোট ভাই মো: শফিউল আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষে মিচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত রয়েছেন। আলম পরিবারের সফলতার গল্প জানতে চাইলে,ড. জাহাঙ্গীর এর বড় ভাই প্রভাষক মো: জাহির আলম জানান, তাদের বাবা একজন কৃষক। কৃষিজীবী হিসেবে আমাদের পাচঁ ভাই বোনকে খুব কস্ট করে মানুষ করেছেন, খেয়ে না খেয়া বাবা-মা আমাদের পড়াশোনা চালিয়ে গেছেন। বর্তমানে আমরা সবাই প্রতিষ্ঠিত। আমাদের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন। আমরা আমাদের সফলতার সবটুকু মা-বাবাকে দিতে চাই। শিক্ষার আলোয় আলোকিত হবিগঞ্জ এর ঐতিহ্যবাহী গ্রাম বানিয়াচং একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকলো মেধাবী আলম পরিবারের সফলতায়। দরিদ্র কৃষক পরিবারের পাচঁ ভাই বোন অন্যান্যদের পথ প্রদর্শক হয়ে আলোর দিশারি হবে বলে মতামত দেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com