সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বহুলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মা-পুত্র আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মা-পুত্র আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত কালা মিয়ার পুত্র জিলু মিয়ার সাথে তাহির মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে জিলু মিয়া তার পুত্র শিবলু মিয়া, অন্তর মিয়া, মৃত সৈয়দ আলীর পুত্র হামিদ মিয়াসহ একদল লোক সামছুন্নাহার ও তার পুত্র পারভেজকে কুপিয়ে আহত করে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেরে সদর থানার এসআই সুজন শ্যাম ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে সামছুন্নাহার বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com