শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে বিএনপির প্রথম সভায় জিকে গউছ আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নব-নির্বাচিত কমিটির প্রথম গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলায় ছালামত পুর হাজারী কমিটি সেন্টারে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। নবীগঞ্জ উপজেলা বিএনপির সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিতে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গৌছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, হবিগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, শাহ দ্বারা আলী, এড. জালাল আহমদ, উপজেলা যুবদলের সভাপতি মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া প্রমুখ প্রমুখ। বক্তব্যে প্রধান অতিথি বলেন, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দিবে। তিনি আরও বলেন আমি চাই দলের মাঝে কোনও ফাটল থাকবে না। আমি মনেন করি সব সময় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, কেউ যদি ইচ্ছে করে কোন্দল মারামারি সৃষ্টি এর পরিনাম ভাল নয়। দলের জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়া জিয়া ছাড়া কেউ অপরিহায্য নয়। যারা বিগত দিনে আন্দোলনে ছিলেন না, জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করেননি। নৌকার পক্ষে কাজ করেছেন তারা দলের শুভাঙ্কাখী নয়, তারা সুবিধাবাদী। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপর অমানবিক অন্যায় আচরণ করেছে। বিনা কারণে তাকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন। আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই। এবিষয়ে কোন আপস নেই, যতই শক্তিশালী হন না কেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com