বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থী জিল্লুর রহমানের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম এর সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জিল্লুর রহমান আযমী আজমিরীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সাবেক সভাপতি শেখ আমির হামজা, সাধারণ সম্পাদক আবুহেনা, সহ সভাপতি ফরহাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মোজাহিদ মিয়া, প্রেসক্লাবের সদস্য আহমেদ, কনৌজ ব্যানার্জী, আশিকুর রহমান, এসকে কাউছার, সাইদূল ইসলাম বাহার, আজমিরীগঞ্জ উপজেলা জামায়েত ইসলামের আমীর নাছির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক একরাম হোসেন, পৌর জামায়েত ইসলামের আমির শোয়েব পাশা, আজমিরীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশের সভাপতি এমদাদুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন হাসান, শিবপাশা জামায়াত ইউনিয়ন টিম সদস্য মাহফুজুর রহমান, জলসূখা ইউনিয়ন সভাপতি কাজী এমদাদুর রহমান, ইয়াসিন রহমান, রকি মিয়া প্রমুখ।
সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জিল্লুর রহমান বলেন, যারা মাদক, চাঁদাবাজি, যৌন ব্যবসা নির্মূল করতে অপরিসীম ভূমিকা পালন করবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সৎ এবং যোগ্য লোকের দ্বারা প্রতিষ্টিত হলে তা দমন করা যাবে। ৩২ কিলোমিটার পাকা সড়ক নিয়মিত দূর্ঘটনা ঘটছে, বানিয়াচং আজমিরীগঞ্জ রাস্তা নির্মান করা হবে তাহলে অবসান দূর করবো। রসুলপুরের বাঁধটি নির্মান করবো। বন্যার পানিতে ডুবে যাওয়া নিম্নাঞ্চল আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করা হবে। গ্রাম্য আদিপত্য নিয়ে হামলা মামলা হয়েছে। আমরা নির্বাচিত হলে তা অবসান ঘটব ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটা কল্যানময় রাজনৈতিক দল। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সবাই একত্রে কাজ করবে। আমরা এখন গ্রামে গঞ্জে গিয়েছি, আমরা মানবতা পক্ষে কাজ করবো। আমরা সকল গনহত্যার বিচার চাই। আমাদের সুস্পষ্ট দাবি রাষ্ট্রীয় সংস্কার। মৌলিক সংস্কার আগে, পরে নির্বাচন। জুলাই যোদ্ধা আহতদের চিকিৎসা প্রদান। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে না হলে স্বার্থপর দল যেন না যেতে পারে। আমরা চাই প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। এই দেশ ও মানুষের জন্য নিরাপদ শাসন ব্যবস্থা প্রতিষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com