সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া যুবক উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা থেকে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার রেললাইন সংলগ্ন সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত যুবক জানান, ৪-৫ জন ব্যক্তি চলন্ত ট্রেনে তাকে বেধড়ক মারধর করে ট্রেন থেকে ফেলে দেয়। তবে তিনি নিজের নাম-পরিচয় কিছুই জানাতে পারেন নি।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। আহত যুবকের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আমরা কাজ করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com