বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে দুই নারী ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নারী ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোনো না কোনো হাসপাতাল, শপিংমল ও জনবহুল এলাকা থেকে ছিনতাই হচ্ছে। মাঝে মধ্যে জনতার হাতে এক দুইজন আটক হলেও কেউ বাদী না হওয়ায় সাথে সাথে তারা আদালত থেকে বেরিয়ে এসে এসব অপকর্মে জড়িয়ে পড়ে। শহরের চাঁদের হাঁসি হাসপাতাল এলাকায় রোমানা নামের এক প্রসূতি নারী চাঁদের হাঁসিতে ডাক্তার দেখাতে আসেন। এ সময় কৌশলে তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় দুই নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরন্ডল গ্রামের সাদেক মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (২৮) ও পালান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে ডাক্তার দেখাতে আসা নারী হঠাৎ দেখেন তার গলার সোনার চেইন নেই। তখন তিনি সামনে থাকা একটি ইজিবাইকে থাকা দুই নারীকে সন্দেহ করে চিৎকার দেন। পরে লোকজন এগিয়ে গিয়ে ইজিবাইক থামিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে চেইন উদ্ধার করেন। খবর পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আউলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ না থাকায় তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।’ পুলিশ জানায়, ধরন্ডল গ্রামের নারীরা প্রায়ই শহরের কাপড় ও প্রসাধনীর দোকানে ঘোরাফেরা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com