রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সর্ববৃহৎ আলিয়া মাদরাসা “হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসা”র ফাজিল অনার্স ৩য় ব্যাচ সমাপনী ও ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা উপলক্ষে গতকাল ২২ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাদরাসা হলরুমে অধ্যক্ষ মুফতি মুহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিসহ অত্র মাদরাসার সাবেক ও বর্তমান সম্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।
আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির সঞ্চালনায় সম্মানীয় অতিথিবৃন্দের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন মাদরাসার মাস্টার্স পরীক্ষার্থী মুহাম্মদ ইমরান হোসাইন, অনার্স ৪র্থ বর্ষের মুহাম্মদ শাকিল মিয়া, মুহাম্মদ মুনির হোসাইন, কামিলের মুহাম্মদ আব্দুল মুসাব্বির মাসুম প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদেরকে ‘শিক্ষার্থী স্মারক’ প্রদান করা হয়। উল্লেখ্য, এবারের ১জন পরীক্ষার্থী হাফেজ বদরুল আলম উমায়ের গত রমজান মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেন। তাকেও মরণোত্তর স্মৃতি স্মারক প্রদান করা হয়। এসময় এক আবেগাপ্লুত পরিবেশে শিক্ষক ও বন্ধুবান্ধবসহ উপস্থিত সবাই মুনাজাতে কান্নায় ভেঙে পড়েন। মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হামিদুর রহমান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com