বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মশা নিধনে ফগার মেশিনে ওষুধ ছিটানো শুরু

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে পৌরসভার বাজার মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন ৭ নং ওয়ার্ডে ওষুধ ছিটানো হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বলেন, মশার প্রজনন রোধে পৌরসভা এলাকায় ধারাবাহিকভাবে ওষুধ ছিটানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ থেকে এ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ফগার মেশিনে ওষুধ স্প্রে করা হবে। তিনি আরও জানান, এডিস মশার লার্ভা কোথায় কোথায় রয়েছে তা নিরূপণে পৌরসভার একটি টিম মাঠে কাজ করছে। এসব এলাকাগুলোকে চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হবে। পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, পৌর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com