সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সাংগঠনিক শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ॥ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সাকিব বহিস্কার

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার নির্বাহী কমিটি যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিব-কে বহিষ্কার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং জেলা আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের যৌথ নির্দেশনায় গতকাল ৬ মে বৈষম্যবিরোধী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপত্র রাশেদা বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃংখলা পরিপন্থী কাজ, সহিংস কর্মকান্ড, মামলা বাণিজ্যসহ জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী কাজে দীর্ঘদিন ধরে জড়িত থাকার অপরাধে এনামুল হক সাকিবকে স্বীয় পদ সহ প্রাথমিক সকল সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আদর্শ বিরোধী ও দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তিকে এই সংগঠনে ঠাঁই দেওয়া হবে না। সংগঠনের প্রতিটি স্তরে শুদ্ধি, জবাবদিহি ও আদর্শের বিজয় নিশ্চিত করতেই আমরা বদ্ধপরিকর। শুদ্ধি অভিযানের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com