বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ আদালতে কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবীতে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা গতকাল দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। গতকাল ৫ মে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হাদী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি পালনের কথা বলা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ২০১৮ সাল থেকে অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবী তথা-বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন প”থক সচিবালয় করা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি তৈরির দাবি জানানো হয়। এ জন্য গত বছরের ০৮ সেপ্টেম্বর রেজিস্ট্রার জেনারেল বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও সর্বশেষ বিগত ৭ জানুয়ারি সকল জেলা থেকে জেলা জজদের মাধ্যমে প্রধান বিচারপতি এবং জেলা প্রশাসক এর মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এবিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবী বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলতি হয়নি। এছাড়াও অন্তবর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সাাৎ করে দাবী উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশন এসোসিয়েশনের পেশকৃত দাবী যৌক্তিক হিসেবে সহমত পোষণ করলেও অন্তবর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি। অধিকন্ত আদালতের কর্মচারীগণের পদোন্নতির সুযোগ যেখানে একবারেই সীমিত, সেখানে এই পদোন্নতির পথ রুদ্ধ করতে অধস্তন আদালতের প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে পদায়নের সুপারিশ করা হয়েছে। এরূপ প্রস্তাবনায় অধস্তন আদালতের কর্মচারীগণের পদোন্নতির েেত্র বিরাট অন্তরায় হয়ে দাড়াবে মর্মে প্রতীয়মান হয়। কিš’ উল্লেখিত দাবি বাস্তবায়ন না হওয়ায় গতকাল কর্মবিরতি পালন করা হয়। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কর্মসূচি পালনের হুশিয়ারী দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com