সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ৪ পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, ঔষধ, মদ ও মশার কয়েল এবং ১টি ট্রাক আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ২৩ এপ্রিল হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমাসহ ট্রাকটি আটক করা হয়।
এছাড়া ৫৫ বিজিবি’র গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়। ট্রাকসহ আটককৃত মালামালের মূল্য ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ২০ টাকা মূল্য।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com