রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী পুরুষ (৩০) নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকার স্কয়ার কোম্পানির কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, শ্যামলী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই পথচারি ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওই পথচারিকে চাপা দিয়ে দ্রুত চলে যায় বাসটি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। একই সঙ্গে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন, পিবিআই তার পিঙ্গার প্রিন্ট নেওয়ার পর মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com