বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়া ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর শনিবার স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমরান আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিব, মোঃ হারুন-অর রশীদ, জামাল আহম্মেদ, মোঃ মোঃ আবু তাহের। সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আশরাফুল আলম মারুফ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুখলিছ মিয়া প্রমুখ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ বাদল মিয়াকে আহ্বায়ক, মোঃ কুদ্দুছ মিয়া ও শাস্তু মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ সুহেল মিয়াকে সদস্য সচিব করে হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com