সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্ত্রীর মামলায় স্বামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়া এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম। রায়ের সময় আসামি উপস্থিত ছিল। সাজা পরোয়ানা বলে তাকে কারাগারে প্রেরন করা হয়। পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ১২ সালের ২৪ সেপ্টেম্বর মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ফারুক মিয়ার কন্যা পারভীন (২০) এর নিকট একই উপজেলার দ্বিতকুড়া গ্রামের সবুর হোসেনের পুত্র স্বামী জামাল মিয়া ৪ লাখ টাকা যৌতুক দাবি করে। অন্যতায় তাকে মারধোর করে তাকে স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় জামাল মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করলে স্বাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক তাকে উপরোক্ত ১ বছর কারাদণ্ড দেন। আসামিপক্ষ জানায়, তারা আদেশের বিরুদ্ধে আপিল করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com