সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সাবেক এমপি জাহির ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির বিবরণী চেয়ে দুদকের নোটিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার পরিবারের ৬ জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়। তাঁরা হলেন-সাবেক এমপি মো. আবু জাহির, তাঁর স্ত্রী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল, ছোট ভাই মো. আল আমিন ও মো. বদরুল আলম। নোটিশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দুদকের হবিগঞ্জ কার্যালয়ে দাখিল করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে হবিগঞ্জের বিশেষ জজ আদালত আবু জাহির ও তাঁর পরিবারের নামে থাকা ১০ কোটির বেশি টাকার সম্পদ ক্রোকের আদেশ দেন। দুদকের অভিযোগ, তাঁদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকার সম্পদের খোঁজ মিলেছে, যার মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে। এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে থাকায় তাঁদের বাড়ির দেয়ালে নোটিশ টানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত। হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় তাঁর বাসাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে এক সপ্তাহের মধ্যে বাসাটিতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com