নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শা সাতাইহাল গ্রামে সোমবার দুপুরে তামান্না আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তামান্না আক্তার ওই গ্রামের মছন আলীর মেয়ে এবং মৌলভীবাজার সরকারী কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্রী। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মছন আলী সোমবার সকালে বাড়ীতে কলেজ পড়ুয়া মেয়ে তামান্না আক্তারকে রেখে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ডাক্তার দেখাতে যান। দুপুরে বাড়ীতে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। গোপলারবাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই স্বাধীন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার কারন জানা যায়নি।