সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ধলেশ্বরী খাঞ্জা বিলের তৃতীয় অংশের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে লাখাই উপজেলার শিবপুর ও সন্তোষপুর গ্রামের দুটি পরে মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্য সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গতকাল সেটি সংঘর্ষে রূপ নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর আগে, গত ৮ জানুয়ারি খাঞ্জা বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com