সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন তাজপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। তারা হল উপজেলার রিয়াজনগরের শামসুল হক উজ্জ্বল (৩৫) একই উপজেলার তাজপুর গ্রামের মারাজ (২৫), ফতেপুর গ্রামের ওলি মিয়া (৩০), রিয়াজনগর গ্রামের আরশ আলি (৪০), ফতেপুর গ্রামের কামাল (৪০)। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকের কারাগারে পাঠানো হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, রোববার রাত ১০ টা দিকে যৌথবাহিনী বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদক ও মাদকসেবনের বিভিন্ন উপকরণ সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা শেষে সোমবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের সময় যৌথবাহিনী তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৫৬০ টাকার জাল নোট, ১৪ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাজা, মোবাইল ফোন, ছোরাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com