শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লাখাইয়ে রাস্তা নিয়ে মামলা ॥ গ্রেপ্তার দুই

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামীসহ ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলেন মুছা মিয়া ও আবু কালাম। থানা পুলিশ সুত্রে জানা যায়, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রনায় কুমার সরকার ও এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শনিবার (১ ফেব্রুয়ারী) দিবাগতে রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামী মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের সাহাব আলীর ছেলে মুছা মিয়া (২২) ও আবু কালাম (৩৫) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জানা যায়, মোড়াকড়ি গ্রামের মৃত মকসুদ আলীর পুত্র পলাশ মিয়ার সাথে একই গ্রামের ওয়াহাব আলীর পুত্র মুছা মিয়া গংদের সাথে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। মুসা মিয়া গংরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেয়। এ বিষয়ে পলাশ মিয়া লাখাই থানায় মুসা মিয়াসহ ৬ জনকে আসামি করে মামলা করেন। মামলা নং-জিআর মামলা-৩৫৪, তাং-০১/০২/২০২৫ইং। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদেরকে রোববার (২ ফেব্রুয়ারী) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com